- ন্দনের গুঁড়ো ও মুলতানি মাটি
চন্দনের গুঁড়োর সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে বানিয়ে নিতে পারেন আপনার পছন্দের ফেসপ্যাক। আসলে এই চন্দের গুঁড়ো আপনার ত্বকের জন্য খুবই ভালো। ত্বকের নানা সমস্যা সারিয়ে তুলতে বেশ কাজে দেয়। মুখে ব্রণর সমস্য়া থাকলে এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
এবার দেখে নেওয়া যাক, গরমে এই মাটি কেন বেশি করে ব্যবহার করবেন।
- জ্বালাভাব কমায়: মুলতানি মাটি ত্বক ঠান্ডা করে। ফলে গরমে এই মাটি ব্যবহার করলে জ্বালাভাব কমে। গরমে এই মাটি ব্যবহার করলে আরাম পাওয়া যায়।
- ত্বকে রক্ত চলাচল বাড়ে: এই মাটি ত্বকে রক্ত রক্ত চলাচল বাড়িয়ে দেয়। এতে ত্বকের মৃত চামড়া উঠে যায়। ফলে ত্বক সতেজ থাকে।
- পিগমেন্টেশন হ্রাস করে: রোদের কারণে এই সময়ে ত্বকের পিগমেন্টেশনের মাত্রা বেড়ে যেতে পারে। পিগমেন্টেশনের মাত্রা কমিয়ে দিতে পারে এই মাটি। এর জন্য মুলতানির মাটির সঙ্গে নারকেলের জল এবং কিছু চিনি মিশিয়ে পেস্ট তৈরি করুন। সেটি ফেসপ্যাক হিসাবে ব্যবহার করুন।
- ত্বকের সংক্রমণ কমায়: মুলতানি মাটিতে ত্বকের সংক্রমণ ঠেকানোর মতো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা ক্ষত এবং কেটে যাওয়া জায়গায় উপশম করতে পারে। এই ক্ষতগুলিতে পেস্ট হিসাবে এই মাটি লাগান। দ্রুত সংক্রমণ সারবে।
- অ্যালার্জি কমানো: ত্বকের যে কোনও অ্যালার্জি সারাতে সামান্য মুলতানি মাটিই যথেষ্ট। এর সঙ্গে সামান্য গোলাপজল মিশিয়ে আক্রান্ত স্থানে লাগালে আরাম পাওয়া যায়।




Customer Questions and answers :
Login to ask a question