⚜️
ম্যাটেরিয়াল:হাফসিল্ক মসলিন
হ্যান্ডপেইন্টেড শাড়ি
শাড়ির নকশা নান্দনিকের নিজস্ব শিল্পীর হাতে আঁকা,রং-তুলির কাজ। কোনো ধরনের প্রিন্ট/ছাপা/স্টেনসিলের নকশা নয়।
শাড়িটি নান্দনিকের নিজস্ব ডিজাইন ও কালার কম্বিনেশনে তৈরি করা,তাই শাড়িটি অনন্য। বাজারে প্রচলিত হ্যান্ডপেইন্টের অন্যান্য শাড়ির সাথে এই শাড়িটি তুলনীয় নয়।
যত্ন
শাড়ির উল্টো পাশে ইস্ত্রি করতে হবে।
একদম চেপে ভাঁজ করা যাবেনা,ভাঁজ করে ইস্ত্রি করা যাবেনা। শাড়ি হ্যাংগারে ঝুলিয়ে রাখা ভালো।
শ্যাম্পু ওয়াস করতে হবে,ধোয়ার সময় খুব বেশি ঘষাঘষি করা যাবেনা।
গরম পানিতে শাড়ি ধোয়া যাবেনা,শাড়ি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যাবেনা। স্বাভাবিক তাপমাত্রার পানিতে কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে ফেলতে হবে।
কড়া রোদে শাড়ি শুকানো যাবেনা,ছায়ায়/বাতাসে শুকাতে হবে।
শাড়ি ব্যবহারের পর তুলে রাখার আগে অবশ্যই শাড়ি ভালো করে শুকিয়ে নিতে হবে।
নতুন শাড়ি কেনার পর উল্টো করে নরম রোদে শুকিয়ে নিলে শাড়ি রং ভালো থাকে ।
বি.দ্র.:
হ্যান্ডপেইন্টেড শাড়িতে পেন্সিল/রং এর দাগ,উল্টো পিঠে কাগজ লেগে থাকা অস্বাভাবিক নয়। সাধারণত ধোয়ার পর তা উঠে যায়।
Login to ask a question