-
চালের গুড়া ও অ্যালোভেরা মাস্ক: চালের গুড়া ও অ্যালোভেরা মাস্কটি আমাদের ত্বকের এক্সফলিয়েটিং প্যাক হিসেবে কাজ করে এবং এটি আমাদের মুখের ত্বকের জন্যও খুব কার্যকরী। এটি তৈরিতে এক চা চামচ চালের গুড়া, দুই চা চামচ অ্যালোভেরার রস নিয়ে মিক্স করে মুখে লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট। পরে মুখ পানি দিয়ে ভিজিয়ে হালকা হাতে ম্যাসাজ করে মাস্ক তুলে ফেলতে হবে। এই মাস্কটি সপ্তাহে দুই বার করলেই ভাল ফলাফল পাবেন।
-
চালের গুড়া, টমেটো ও মুলতানি মাটির মাস্ক: চালের গুড়া, মুলতানি মাটি ও টমেটোর মাস্কটি আমাদের ত্বকের অতিরিক্ত তেল দূর করবে আর ত্বককে ভেতর থেকে অনেক উজ্জ্বল করবে। মাস্কটি তৈরিতে এক চা চামচ চালের গুড়া, আধা চা চামচ মুলতানি মাটি, অর্ধেকটা টমেটোর রস এক সাথে ভালো করে মেশাতে হবে। এবার মুখ ধুয়ে মাস্কটা মুখে ও গলায় লাগাতে হবে। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলতে হবে। এই মাস্কটিও সপ্তাহে ২/৩ দিন লাগাতে হবে।


Customer Questions and answers :
Login to ask a question