Amloki powder-200gm/Amloki gura

Brand
Category: Dried Herbs
SKU: BOZR997620
Brand: No Brand
Seller: Bonik Bazaar

Tk 246
Tk 300
Tk 300
18% OFF


  • উপকারিতা১. আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে।২. এক গ্লাস দুধ বা পানির মধ্যে আমলকি গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে দিনে দু’বার খেতে পারেন। এ্যাসিডেটের সমস্যা কম রাখতে সাহায্য করবে।৩. আধা চূর্ণ শুষ্ক ফল এক গ্লাস পানিতে ভিজিয়ে খেলে হজম সমস্যা কেটে যাবে। খাবারের সঙ্গে আমলকির আচার হজমে সাহায্য করে।৪. প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশে খাওয়া যেতে পারে। এতে ত্বকের কালো দাগ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে।৫. আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এছড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ। চোখ চুলকানি বা পানি পড়ার সমস্যা থেকে রেহাই দেয়। আমলকি চোখ ভাল রাখার জন্য উপকারী। এতে রয়েছে ফাইটো-কেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িও ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে।৬. প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে। আমলকির টক ও তেতো মুখে রুচি ও স্বাদ বাড়ায়। রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলকী গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন।৭. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়। কফ, বমি, অনিদ্রা, ব্যথা-বেদনায় আমলকি অনেক উপকারী। ব্রঙ্কাইটিস ও এ্যাজমার জন্য আমলকির জুস উপকারী।৮. শরীর ঠাণ্ডা রাখে, শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, পেশী মজবুত করে। এটি হৃদযন্ত্র, ফুসফুসকে শক্তিশালী করে ও মস্তিষ্কের শক্তিবর্ধন করে। আমলকির আচার বা মোরব্বা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে। শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে।৯. ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। কোলেস্টেরল লেভেলেও কম রাখাতে যথেষ্ট সাহায্য করে।
  • আমলকী ফেসিয়াল:একটি বাটিতে ২ চা চামচ টক দই নিন। এর সাথে ১ চা চামচ মধু এবং ১ চা চামচ আমলকী পেস্ট নিয়ে ভালো মতো মিশিয়ে নিন। মিশ্রণটি সারা মুখে ভালো মতো লাগিয়ে ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসিয়ালটি সপ্তাহে ২ দিন করতে পারেন। এটি ত্বকে সতেজ ভাব নিয়ে আসে এবং সব ধরনের ত্বকের জন্যই এই ফেসিয়ালটি উপযুক্ত।
  • স্কিন ব্রাইটেনিং মাস্ক: কয়েক টুকরা পেঁপে একটি বাটিতে নিয়ে পেস্ট তৈরি করুন। এর সাথে ১ চা চামচ আমলকী পেস্ট এবং আধা চা চামচ মধু ভালো মতো মিশিয়ে নিন।এবার এটি মুখে মাখিয়ে ১৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুহূর্তের মধ্যেই ত্বকে উজ্জ্বল ভাব নিয়ে আসতে এই মাস্কটি বেশ উপকারী। নিয়মিত ব্যবহারে এটি ত্বকের পিগমেনটেশন এবং কালো দাগ দূর করতে সাহায্য করবে।
  • চুলের যত্নে আমলকী: আমলকীতে থাকা প্রচুর পরিমাণে এন্টি অক্সিডেন্ট অকালে চুল পাকা রোধ করে। আমলকীর পেস্ট (দুই টেবিল চামচ আমলকির গুড়ার সাথে পরিমানমতো পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন) চুলের গোড়ায় ম্যাসাজ করলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং চুলের বৃদ্ধিও ত্বরান্বিত হয়। এছাড়াও আমলকী চুলের ফলিকল শক্ত করে যার ফলে চুল পড়া কমে গিয়ে চুল নরম ও সিল্কি হয়। আমলকী ও মধু প্যাক: ২ চা চামচ আমলকী পাউডার হালকা গরম পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর মধ্যে ২ চা চামচ টক দই এবং ১ চা চামচ মধু যোগ করে ভালো মতো মেশান।
  • এবার মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো মতো লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। এই প্যাকটি চুলের গোড়া মজবুত করে এবং চুলের রুক্ষভাব দূর করে চুল নরম ও সুন্দর করে তোলে। ভালো ফলাফল পেতে সপ্তাহে ২ দিন ব্যবহার করুন।
  • এন্টি ড্যানড্রাফ প্যাক: একটি বাটিতে ২ চা চামচ আমলকী এবং শিকাকাই পাউডার নিন। এর সাথে পরিমাণ মতো টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন।প্যাকটি সারা চুলে ভালো মত লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন। এই প্যাকটি স্ক্যাল্পের খুশকি দূর করার সাথে সাথে চুলের প্রাকৃতিক কালার বজায় রাখে।
  • প্রাকৃতিক শ্যাম্পু:পরিমাণ মতো শুকনো আমলকী, শিকাকাই এবং রিঠা একসাথে পানিতে মিশিয়ে সারারাত রেখে দিন। ব্যবহারের আগে একসাথে ভালো মতো মিশিয়ে নিন। মিশ্রণটি পিচ্ছিল হবে। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে দানা গুলো আলাদা করে নিন। এটি চুলে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক শ্যাম্পু হিসেবে খুব ভালো কাজ করে। সপ্তাহে ১ বার এটি ব্যবহার করুন।
  • বাতাস লাগাবেন না ।
  • সম্পূর্ন কেমিক্যাল মুক্ত ।
  • আমাদের প্রোডাক্ট সম্পূর্ন প্রাকৃতিক ।
  • প্রতি মাসে কমপক্ষে ২ বার রোদে শুকাতে দিন ।
  • ডাক্তার বা কবিরাজের পরামর্শ অনুয়াযী ব্যবহার করুন ।
  •  

Customer Questions and answers :

Login to ask a question