- Product Name: Luxury Soap Case/Holder
- Material: High Quality ABS Material
- Colors: Ceramic White, Green and Light Green
- Type: Soap Dish
- Weight: 115 gm (Approx.)
- Installation Type: Adhesive Wall Mount (No Drilling Required)
- Product Size: 11.5 x 12 x 5 CM (Approx.)
- Ideal location: Bathroom, Dining, Kitchen, Laundry Room or any place where hand washing is required.
- Fashion With Drainage Box Soap Dish Punch-Free Flip Soap Holder Wall Mounted Waterproof Bathroom Drain Soap Box
- Wall-Mounted Soap Case with Lid – Modern & Hygienic Storage Solution
- Soap Holder With Lid Drain Soap Box Punch-Free Flip-Top Soap Dish Creative Waterproof Storage Rack Bathroom Accessories
আমাদের এই আধুনিক ওয়াল-মাউন্টেড সাবান হোল্ডারটি লাক্সারি ডিজাইনে তৈরি, যার মধ্যে একটি ড্রেন সিস্টেমও রয়েছে যেটি আপনার সাবানকে সবসময় শুষ্ক রাখে। এটি পরিবেশ বান্ধব ABS উপাদান দিয়ে তৈরি। সাবান কেসটির সাইজ ১১.৫ × ১২ × ৫ সেমি এবং ১০০ গ্রাম ওজন এটিকে বহনযোগ্য এবং ইনস্টল করা সহজ করে তোলে। দেয়াল বা টাইলসের কোন প্রকার ক্ষতি ছাড়ায় এটি অতি সহজে লাগানো যায়। সিরামিক হোয়াইট, গ্রিন এবং লাইট গ্রিন রঙের সাবান কেসগুলো আপনার বাথরুম, ডাইনিং বা রান্নাঘরে ব্যবহারের জন্য একটি উপোযুক্ত পণ্য। এটি মসৃণ, ডাবল-লেয়ার ডিজাইনে তৈরি, যা জলরোধী কার্যকারিতা এবং স্টাইলিশ স্টোরেজ নিশ্চিত করে।
ফিচার্সঃ
লাক্সারি ডিজাইনঃ আমাদের হালকা ওজনের ডিশ সাবান হোল্ডারটি উচ্চমানের অ্যাক্রিলোনিট্রাইল বুটাডিন স্টাইরিন (ABS) উপাদান দিয়ে তৈরি যা এটিকে আরও মজবুত ও আকর্ষনীয় করে তোলে। আপনার ব্যবহারের জন্য এটি শক্ত, ছোট এবং গোলাকার আকৃতি মসৃণ সোনার প্রলেপদিয়ে নতুন ভাবে ডিজাইন করা হয়েছে। আমরা সাবান কেসে আধুনিকতা এবং নতুনত্ব নিয়ে এসেছি যা আপনাকে এক নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করে দিবে। যেকোনো বাথরুমের শাওয়ার, ডাইনিং, রান্নাঘর অথবা যে কোনো জায়গা এটি ব্যবহার করতে পারেন যেখানে হাত ধোয়ার প্রয়োজন।
ডাবল-লেয়ার সাবান কেসঃ সাবান বার হোল্ডারে দুটি স্তর থাকে, উপরের স্তরটি দ্রুত পানি নিষ্কাশন করে এবং নীচের ট্রেতে পানি জমে। যেকারনে, সাবানের পানি লিক হয় না এবং সাবানটি স্যাঁতসেঁতে হয়ে যাওয়ার কোন ঝুঁকি থাকেনা।
ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফঃ Wall-Mounted এই সাবান বক্সটি একটি ফ্লিপ-টপ ডিজাইনে তৈরি, যা ৩৬০ ডিগ্রি ধুলোরোধী এবং জলরোধী। ৯০ ডিগ্রির কাছাকাছি থাকা বৃহৎ-কোণ ফ্লিপ কভারটি আপনার জন্য সাবান প্রবেশ বা বের করানো সহজ করে তোলে।
সহজ ইনস্টলেশন: এই সাবান কেসটি মজবুত আঠালো টেপ সহ ইনস্টল করা যায়। কোনও সরঞ্জাম বা ড্রিলিং এর প্রয়োজন হয় না। এটি মসৃণ এবং সমতল জায়গায় ইনস্টলেশনের জন্য উপযুক্ত।
সাবান শুষ্ক রাখুনঃ সাবান হোল্ডারের নীচে একাধিক ড্রেন গর্ত রয়েছে যা দিয়ে অতিরিক্ত পানি ড্রেনেজ ট্রেতে পড়ে। যা সাবানকে শুষ্ক এবং পরিপাটি রাখে এবং একই সাথে কাউন্টারটপ নোংরা পানি মেঝেতে পড়তে বাধা দেয়। এছাড়া সাবান যেন অতি দ্রুত শুকিয়ে যায় সেজন্য মাঝখানে একটি ফাঁপা বাতাস চলাচলের চ্যানেল রয়েছে।
স্পেস সেভিংসঃ Soap Case টি জায়গা সাশ্রয় পদ্ধতিতে ডিজাইন করা হয়েছে, যা এটিকে ছোট বাথরুম বা যে কোন ছোট স্থানের জন্য একটি আদর্শ সমাধান করে তোলে। এর কম্প্যাক্ট এবং দেয়ালে লাগানোর ডিজাইন এটি ব্যবহারে আরও সহজ করে তোলে। Soap Holder টি সুসংগঠিত এবং বিশৃঙ্খলামুক্ত পরিবেশ তৈরি করে, যা আপনার বাথরুমের সামগ্রিক বিন্যাসকে অপ্টিমাইজ করার সাথে সাথে প্রয়োজনীয় জিনিসপত্র নাগালের মধ্যে রাখাকে সহজ করে তোলে।
সহজে পরিষ্কারঃ ইউনিক ও মসৃণ ডিজাইনের কারণে এটি সহজেই পরিষ্কার করা যায়। ড্রেন ট্রে ব্যবহার করার করনে আপনি ময়লা বা ছাঁচ পাবেন না কারণ এটি শুষ্ক থাকে। রিমুভাল ট্রেটির মাধ্যমে সহজভাবে পরিষ্কার করার কাজটি করা যায়, যা আপনার সাবান কেসটিকে সবসময় জীবাণুমুক্ত ও স্বাস্থ্যকর রাখে।








Login to ask a question