রুট প্রিমিয়াম ডালিম পাউডার -
ডালিম পাউডার (Pomegranate Powder) একটি পুষ্টিসমৃদ্ধ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ভেষজ উপাদান, ডালিম প্রাচীনকাল থেকেই স্বাস্থ্য রক্ষায়, বিশেষত ত্বক, হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। ডালিম পাউডার (Pomegranate Powder)–এ রয়েছে এমন কিছু প্রাকৃতিক পুষ্টি উপাদান, যা একে একটি সুপারফুড হিসেবে গড়ে তুলেছে। Root Premium Dalim Powder, যা ১০০% প্রাকৃতিক ডালিমের খোসা শুকিয়ে তৈরি করা হয়। আমাদের Root Premium Dalim Powder কোনো প্রিজারভেটিভ, কৃত্রিম রঙ বা কেমিক্যাল ছাড়া তৈরি, যা বিশুদ্ধতা ও মানের নিশ্চয়তা দেয়।
উপকারিতাঃ-
ডালিম পাউডার (Pomegranate Powder)–এ রয়েছে ভিটামিন C, ভিটামিন K ও ফাইবার যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট । যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভিটামিন K হাড়ের গঠন ও রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ভিটামিন C - ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, অ্যান্টি-এজিং , ব্রণ ও দাগ হালকা ও কোলাজেন বৃদ্ধি করে, ত্বক করে টানটান ও মসৃণ।
এছাড়াও রয়েছে ফোলেট (Vitamin B9) কোষ বৃদ্ধিতে সহায়ক, বিশেষত গর্ভবতী নারীদের জন্য উপকারী, পলিফেনলস, পটাশিয়াম, আয়রন যা রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে, কোষের ক্ষয় প্রতিরোধ করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এলাজিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ – ক্যানসার প্রতিরোধে সহায়ক।
ব্যবহার পদ্ধতিঃ
👉 খাওয়ার জন্য:
• ১/২ চা চামচ ডালিম পাউডার হালকা গরম পানির সাথে মিশিয়ে দিনে ১ বার খেতে পারেন।
• মধু মিশিয়ে খেলে আরও উপকারী।
👉 ত্বকের জন্য:
• ১ চা চামচ ডালিম পাউডার সামান্য গোলাপজল বা দইয়ের সাথে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করুন।
• ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন, ত্বক হবে উজ্জ্বল ও টানটান।

Login to ask a question