আল্লামা ইকবালের মেটাফিজিকস By মোহাম্মদ ফজলে রাব্বি

Brand
Category: Local Books
SKU: Adrsh992862
Brand: No Brand
Seller: Adarsha

Tk 200
SoldOut


  • Product details of

Publisher: Adarsha

Category: Philosophy

Edition: 1st Edition 2022

Pages: 88

  • আমরা সাধারণত কোনো কিছুকে জানি আমাদের আরোপিত বৈশিষ্ট্য ও ধারণা ইত্যাদি দিয়ে। কিন্তু আমাদের এ জ্ঞাত (!) বিষয়টি ‘স্বয়ং’ কী— তা সম্পর্কে আমরা অনিবার্যভাবে অন্ধকারেই থেকে যাই। এ অজ্ঞতা থেকে কি কোনো মুক্তি নেই? জ্ঞানের উৎসাবলির উপর আমাদের প্রতিফলন আমাদেরকে নিরাশ করে। এ নিরাশার প্রথম ধাক্কা মেটাফিজিকস, আত্মা ও ঈশ্বরসংক্রান্ত আলোচনার ভিত কাঁপিয়ে দেয়। আল্লামা ইকবাল জ্ঞানের অন্যান্য অনুষদের মতো ‘স্বজ্ঞা’ কেও একটা সাধারণ উৎস হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস পেয়েছেন এবং স্বজ্ঞার বৈশিষ্ট্যাবলি নিজের অভিজ্ঞতার আলোকে বিবৃত করেছেন।
  • ফলত, তাঁর জন্য আত্মা ও ঈশ্বর নিয়ে অভিজ্ঞতাপ্রাপ্তির আলোচনা করা এবং আমাদেরকেও এর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
  • ===========================================
  • মোহাম্মদ ফজলে রাব্বি
  • পড়ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে, ৩য় বর্ষে। কোরান ও মানুষ ব্যতীত সবকিছুতে অনাগ্রহ দেখানোর আগ্রহ স্বভাবে প্রবল হয়ে আছে। লার্নিং ও আনলার্নিং প্রসেসের সমান্তরাল অথচ আপাত-বিপরীতমুখী প্রবণতা প্রণয়ের সুখ ও যাতনার মতো তাড়িত করলে বুঁদ হয়ে ফিজিকাল ও মেটাফিজিকাল বিষয় অনুবাদ করতে থাকেন।
Customer Questions and answers :

Login to ask a question