কম ওজনের ক্ষেত্রেও বংশানুক্রমিক কারণ থাকতে পারে। এর বাইরে যেসব ব্যাপারগুলো মুখ্য ভূমিকা রাখে তা হল : ক্ষুধামান্দ্য, জীবাণুর সংক্রমণ, প্রায়ই অসুখে আক্রান্ত হওয়া, সঠিক খাবার মেন্যু নির্বাচন না করা, বিপাকক্রিয়ার সমস্যা, অতিরিক্ত পরিশ্রম, অতিনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, হঠাৎ অতিরিক্ত হারে শারীরিক বৃদ্ধি, ঠিকমতো বুকের দুধ না খাওয়া (শিশুদের ক্ষেত্রে), ওষুধের প্রতিক্রিয়া প্রভৃতি। হঠাৎ করে অস্বাভাবিক হারে ওজন কমতে থাকলে তা মারাত্মক অসুস্থতার ইঙ্গিত বহন করে তাই এরূপ ক্ষেত্রে বিলম্ব না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। কম ওজনের কারণ যাই হোক তা নানাবিধ সমস্যা সৃষ্টি করে যেমন :
অস্টিওপোরোসিস/হাড়ের ক্ষয়, দাঁত/চুল/নখের সমস্যা, সব সময় দুর্বলতা অনুভব করা, অল্পতেই হাঁপিয়ে যাওয়া, রক্তস্বল্পতা, কাজে মনোনিবেশ করতে না পারা, অনিয়মিত রজঃচক্র, অপরিণত বাচ্চার জন্মদান, স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া, অল্পতেই হাঁপিয়ে ওঠা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া প্রভৃতি

Login to ask a question