VesojE Agro Aromatic Ginger (একাঙ্গী) 100gm

Brand
Category: Powder Spices
SKU: VJA941089
Brand: VesojE Agro
Seller: VesojE Agro

Tk 160


এশিয়ান রান্ধনশীল্পে মসলার প্রাচুর্য সব সময়, এ মহাদেশের নানা পদের মশলার মধ্যে একাঙ্গী অন্যতম। আদা বা হলুদের মত দেখতে এই মশলাটির Zingiberaceae পরিবারে অন্তর্গত, যা সারা বিশ্বে Aromatic ginger, Sand ginger, Resurrection lily, lesser galangal নামেও পরিচিত। এর অত্যন্ত সুগন্ধিযুক্ত ফুল খুবই উপাদেয়, তাছাড়া এর পাতা, মূল সবই ব্যবহার উপযোগী। ইন্দোনেশিয়ান এই মশলাটি এখন দক্ষিণ চীন, তাইওয়ান, জাপান, কম্বোডিয়া, কোরিয়া, ভারত এবং দক্ষিণ এশিয়ার অনেক দেশেই পাওয়া যায়। আমাদের দেশে বর্তমানে সাথী ফসল হিসাবে মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ প্রভৃতি অঞ্চলে বাণিজ্যিক ভাবে একাঙ্গী চাষ হচ্ছে। এটি আয়ুর্বেদ ও লোকজ চিকিৎসায় এর সুগন্ধি রাইজোম বা কন্দের জন্য অত্যন্ত জনপ্রিয়। নিচে এর গুণাগুণ ও ব্যবহার বিস্তারিত আলোচনা করা হলো

মশলা হিসেবে: শুঁকনো বা কাঁচা একাঙ্গী রান্নায় মসলা হিসাবে ব্যবহার করা হয়। এটি রান্নায় সুগন্ধ যোগ করে এবং ভিন্ন স্বাদ আনে। মাছ, মাংস, রোস্ট, রেজালা, বিরিয়ানি ইত্যাদি খাবারে একাঙ্গী ব্যবহার করা হয়। এর ফুলও অনেক জায়গায় খাবার হিসাবে গ্রহণ করা হয়েছে। থাই এবং চাইনিজ রান্নাতে এই মশলা ব্যবহারের ব্যপকতা রয়েছে। বিভিন্ন স্যুপ, স্টু, সস প্রভৃতি রান্নায় এর সুগন্ধ খাবারের আকর্ষণীয়তা বাড়িয়ে দেয়, খাবারকে মুখরোচক করে তোলে।

ত্বকের উজ্জ্বলতা ও দাগ দূর: একাঙ্গী গুঁড়োর সাথে মধু বা টক দই মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং কালো দাগ দূর হয়। একাঙ্গী বেটে বা গুঁড়ো পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করে ব্রণের ওপর লাগালে বা নিয়মিত ব্যবহারে চর্মরোগ (যেমন চুলকানি) কমে।

ব্যথানাশক: এটি প্রাকৃতিকভাবে শরীরের জয়েন্টের ব্যথা, বাতের ব্যথা এবং পেশির খিঁচুনি কমাতে কাজ করে। একাঙ্গী বেটে বা এর তেল মালিশ করলে দ্রুত আরাম পাওয়া যায়।

হজমকারক: পেটে গ্যাস, বদহজম এবং পেট ফাঁপা দূর করতে একাঙ্গী বেশ কার্যকর। এটি রুচি বাড়াতেও সাহায্য করে। একাঙ্গী গুঁড়ো সামান্য মধু বা হালকা গরম জলের সাথে মিশিয়ে সেবনে উপকার পাওয়া যায়।

মাছ ধরায়: বাংলাদেশে মাছ ধরার চার (টোপ) তৈরিতে একাঙ্গী গুঁড়ো এক অপরিহার্য উপাদান, কারণ এর তীব্র সুগন্ধ মাছকে আকৃষ্ট করে।

চুল পড়া রোধ ও সুগন্ধি: একাঙ্গী গুঁড়ো চুলে ব্যবহার করলে চুলের সুগন্ধি বাড়ে এবং চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমায়।

শ্বাসকষ্ট উপশম: সর্দি, কাশি এবং হাঁপানির সমস্যায় এটি ফুসফুস থেকে কফ পরিষ্কার করতে সাহায্য করে। একাঙ্গী শুকিয়ে গুঁড়ো করে সামান্য মধু বা হালকা গরম জলের সাথে মিশিয়ে সেবনে উপকার পাওয়া যায়

জীবাণুনাশক: এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে, যা চর্মরোগ ও ক্ষত সারাতে ব্যবহৃত হয়।

উদ্বেগ কমাতে: এর বিশেষ সুগন্ধ মানসিক প্রশান্তি আনে এবং অনিদ্রা বা স্ট্রেস কমাতে সাহায্য করে।

সুগন্ধি হিসেবে: আগরবাতি, প্রসাধনী এবং তামাকজাত দ্রব্যে সুগন্ধ যোগ করতে একাঙ্গী ব্যবহার করা হয়। গোসলের পানিতে একাঙ্গী গুঁড়ো মিশিয়ে নিলে শরীর থেকে দুর্গন্ধ দূর হয় এবং ত্বক সতেজ থাকে।

রক্ত সঞ্চালন: এটি রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে শরীরকে সতেজ রাখে।

মুখের স্বাস্থ্য: মাড়ির ব্যথা বা মুখের দুর্গন্ধ দূর করতে একাঙ্গী ভেজানো জল দিয়ে কুলকুচি করা উপকারী।

ঔষধি ম্যাসাজ অয়েল: সরিষার তেল বা নারকেল তেলের সাথে একাঙ্গী মিশিয়ে ম্যাসাজ অয়েল হিসেবে ব্যবহার করলে তা ত্বকের জন্য উপকারি।

 

সতর্কতা: গর্ভাবস্থায় বা দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকলে একাঙ্গী সেবনের আগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Customer Questions and answers :

Login to ask a question