সিয়েনা®️ ৬ ডব্লিউ জি কি ?
সিয়েনা®️ ৬ ডব্লিউ জি একটি স্পর্শক, পাকস্থলীয় ও স্থানীয়ভাবে অনুপ্রবেশ ক্ষমতাসম্পন্ন কীটনাশক, মাকড়নাশক ও নেমাটোডনাশক এবামেকটিন এবং ট্রান্সল্যামিনার ক্রিয়াসম্পন্ন কীটনাশক এমামেকটিন বেনজয়েট এর সংমিশ্রণে তৈরী। এর প্রতি কেজিতে ২০ গ্রাম এবামেকটিন এবং ৪০ গ্রাম এমামেকটিন বেনজয়েটের সক্রিয় উপাদান রয়েছে।
সিয়েনা®️ ৬ ডব্লিউ জি কিভাবে কাজ করে ?
সিয়েনা®️ ৬ ডব্লিউ জি এর এবামেক্টিন যা পোকা-মাকড়, পাতা খননকারী পোকা বা লিফ মাইনারস, চোষণকারী পোকা (Sucking Insect) ও বীটল পোকা চলনশীল অবস্থায় (Motile stage) আসার পর সহজেই দমন করতে পারে। বিভিন্ন শাকসবজি ও আলু, লেবু, শোভাবর্ধনকারী গাছসহ বিভিন্ন ফসলের উল্লিখিত পোকা-মাকড় দমনে কার্যকরী। সিয়েনা®️ ৬ ডব্লিউ জি এর এমামেক্টিন বেনজয়েট যা স্প্রে করার পর লেপিডপটেরা বা মথ-প্রজাপতি বর্গের পোকাকে অবশ করে ফেলে। স্প্রে করার কয়েক ঘণ্টার মধ্যে পোকা তার খাদ্য গ্রহণ ক্ষমতা হারিয়ে ফেলে। এর পর ২-৪ দিনের মধ্যে লার্ভা ও পোকা মারা যায়।

Login to ask a question