🕋 স্বপ্নের মক্কায় আপনার প্রথম পদক্ষেপ: ‘কাবা ওমরাহ সেভিং বক্স’
- পবিত্র কাবা শরীফ ছুঁয়ে দেখার স্বপ্ন প্রতিটি মুসলিমের হৃদয়েই সযত্নে লালিত থাকে। কিন্তু অনেক সময় একবারে বড় অঙ্কের টাকা গুছিয়ে ওঠা সম্ভব হয় না বলে পবিত্র ওমরাহ পালনের স্বপ্নটি অধরাই থেকে যায়। কেমন হতো, যদি আপনার প্রতিদিনের ছোট্ট একটু সঞ্চয় আপনাকে একটু একটু করে পৌঁছে দেয় সেই পবিত্র ভূমিতে?
- আপনার সেই পবিত্র স্বপ্নের যাত্রাকে বাস্তবে রূপ দিতেই আমাদের এই ‘কাবা ওমরাহ সঞ্চয় ব্যাংক’। এটি শুধু একটি সঞ্চয় বাক্স নয়, এটি আপনার প্রতিদিনের চোখের সামনে ভেসে থাকা একটি পবিত্র স্বপ্ন।
- 🌟 কেন বেছে নিবেন এই ওমরাহ সেভিং বক্সটি?
পবিত্র কাবার প্রতিচ্ছবি: প্রতিদিন সকালে এর দিকে তাকালেই আপনার মনে পড়বে আপনার চূড়ান্ত লক্ষ্যের কথা, যা আপনাকে সঞ্চয়ে আরও অনুপ্রাণিত করবে।
বিন্দু বিন্দুতে সিন্ধু: প্রতিদিনের অল্প অল্প সঞ্চয়ের মাধ্যমে খুব সহজেই আপনি ১,৫০,০০০ টাকা পর্যন্ত জমা করতে পারবেন।
সঞ্চয়ের নোটচার্ট: কত টাকা জমলো তার হিসাব রাখা এখন আরও সহজ! বক্সে থাকা নোটচার্ট আপনার সঞ্চয়ের অগ্রগতিকে চোখের সামনে তুলে ধরবে।
নিখুঁত কারুকাজ ও দীর্ঘস্থায়ীত্ব: মানসম্মত বোর্ড এবং নিখুঁত কারুকাজে তৈরি এই বক্সটিতে ঘুণে পোকা ধরার কোনো ভয় নেই।
আদর্শ সাইজ (১৯/১৭): মানানসই এই সাইজের কারণে এটি আপনার ঘরের বা অফিসের যেকোনো জায়গায় খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং অন্দরমহলের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলবে।
সেরা উপহার: প্রিয় বাবা-মা, স্বামী-স্ত্রী কিংবা কাছের কোনো বন্ধুকে ওমরাহ পালনে উৎসাহিত করতে এর চেয়ে আবেগপূর্ণ ও সুন্দর উপহার আর কী হতে পারে!
- আজ থেকেই শুরু হোক আপনার প্রস্তুতি! পবিত্র মক্কার পথে যাত্রা শুরু হোক আপনার ঘরের কোণ থেকেই। প্রতিদিনের ছোট ছোট সঞ্চয় একদিন আপনাকে পৌঁছে দেবে পবিত্র কাবার প্রাঙ্গণে, ইনশাআল্লাহ।
- আপনার স্বপ্নের ওমরাহ যাত্রা সফল হোক!
- Product Code-4034
Note: আসসালামু আলাইকুম।
- সাম্প্রতিক সময়ে আপনাদের অর্ডারগুলোর রিটার্ন রেশিও (Return Ratio) কমিয়ে আনার লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এই প্রক্রিয়াটিকে আরও কার্যকর করতে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। ডেলিভারি ম্যান থাকাকালীন আনবক্সিং ভিডিও করে প্রোডাক্ট চেক করে নিবেন। ডেলিভারি ম্যান চলে আসার পর কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
আনবক্সিং ভিডিও বাধ্যতামূলক: প্রতিটি কাস্টমারকে ডেলিভারি রাইডারের সামনে প্রোডাক্ট চেক করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করবেন। প্রোডাক্টে কোনো সমস্যা থাকলে অবশ্যই আনবক্সিং ভিডিও করে রাখবেন। যেকোনো এক্সচেঞ্জ বা রিফান্ড ক্লেইম করার জন্য ২৪ ঘণ্টার মধ্যে আনবক্সিং ভিডিও জমা দেওয়া বাধ্যতামূলক। ধন্যবাদ!
Login to ask a question