রুট প্রিমিয়াম ঢেঁকি ছাঁটা যবের ছাতু (৪০০) গ্রাম
যবের ছাতু (Barley Powder) হলো প্রাকৃতিকভাবে পুষ্টিগুণে ভরপুর একটি সুপারফুড, যা প্রোটিন, ফাইবার, ভিটামিন বি, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।প্রাকৃতিক ও স্বাস্থ্যকর এই খাবারটি দীর্ঘ সময় পেট ভরা রাখে, শক্তি বাড়ায় ও শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করে। যবের ছাতু একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার, যা প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা উচিত।
✅ ঢেকি ছাঁটা যবের ছাতুর ১০টি দুর্দান্ত উপকারিতা :
- উচ্চ ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ : পেট ভরায়, ক্ষুধা কমায়, ওজন নিয়ন্ত্রণে রাখে।
- ডায়াবেটিকদের জন্য আদর্শ: রক্তে শর্করার মাত্রা কমিয়ে রাখে।
- পাচনতন্ত্রের বন্ধু: কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম বাড়ায়।
- তাপমাত্রা নিয়ন্ত্রণ করে: শরীর ঠান্ডা রাখে – বিশেষ করে গরমকালে।
- কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে: হার্ট ও লিভার ভালো রাখে।
- ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে: শরীর থেকে টক্সিন দূর করে।
- ওজন কমাতে সহায়ক: কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকায় পেট ভরা রাখে।
- শিশু ও বৃদ্ধদের জন্য নিরাপদ: হালকা, সহজে হজমযোগ্য ও শক্তি দানকারী ।
- রক্তস্বল্পতা দূর করে: শরীরকে শক্তিশালী করে তোলে।
- নিঃসন্দেহে কেমিক্যাল ও প্রিজারভেটিভ মুক্ত ।
- ঘরে তৈরি প্রাকৃতিক পদ্ধতিতে প্রস্তুত।
✅ রুট প্রিমিয়াম ঢেঁকি ছাঁটা যবের ছাতু -
- 🌾 100% ঢেকি ছাঁটা যব ব্যবহার করা ।
- স্বাস্থ্য সুরক্ষায় শতভাগ প্রাকৃতিক।
- ঘরের তৈরি মতো বিশুদ্ধ স্বাদ ।
- কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ নেই ।
- গ্রামীণ পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত উৎপাদন ।
🍚ছাতু খাওয়ার ৫টি জনপ্রিয় উপায়:
- ছাতুর শরবত (মিষ্টি/নোনতা) – গরমে দারুণ ঠান্ডা দেয়।
- দুধে ছাতু – শিশু ও বৃদ্ধদের জন্য হালকা ও পুষ্টিকর।
- ছাতুর লাড্ডু – শুকনা খাবার হিসেবে, বাদাম/খেজুর কুচি , ঘি ও গুড় দিয়ে।
- ছাতুর পরোটা – আটার সাথে মিশিয়ে পরোটা বানিয়ে খাওয়া যায়।
- ছাতু দিয়ে তালবিনা – স্বাস্থ্যকর, রাসুল (সা.)-এর সুন্নতি খাবার।
🌾 ছাতু দিয়ে তালবিনা রেসিপি :
তালবিনা হলো ছাতু, খেজুর ও দুধ দিয়ে তৈরি করা একটি হালাল ও হেলদি খাবার। হাদিসেও তালবিনার প্রশংসা আছে।
🥣 উপকরণ:
- ঢেকি ছাঁটা যবের ছাতু – ২ টেবিল চামচ
- দুধ – ১ কাপ
- খেজুর – ৩-৫টি (বীজ ফেলে কুচি করা)
- পানি – ১/২ কাপ
- মধু (ঐচ্ছিক)
🔥 প্রস্তুত প্রণালী:
- খেজুর কুচি করে দুধে ফুটিয়ে নিন।
- আলাদা করে পানি গরম করে ছাতু গুলিয়ে নিন যেন গুটি না থাকে।
- এবার গুলানো ছাতু দুধ-খেজুরের মিশ্রণে দিন ও ৫-৭ মিনিট নেড়ে রান্না করুন।
- ঘন হয়ে এলে নামিয়ে মধু দিয়ে পরিবেশন করুন।

Login to ask a question